Gopalbhog Mango (গোপালভোগ আম) ২০ কেজি
2,600৳
- জাত: গোপালভোগ
- রাজশাহী অঞ্চলের অন্যতম জনপ্রিয় মিষ্টি আম
- সাইজঃ কেজিতে ৬ (±১) টি আম হয়।
- প্রিমিয়াম প্লাস্টিক ক্রেট প্যাকেজিং
- সম্ভাব্য ডেলিভারি শুরু ২২ মে থেকে
- (হোম ডেলিভারি জেলায়, উপজেলায় কুরিয়ার পয়েন্ট থেকে ডেলিভারি)
Out of stock
🥭 Gopalbhog Mango (গোপালভোগ আম)
গোপালভোগ আম বাংলাদেশের অন্যতম সুস্বাদু ও জনপ্রিয় জাতের আম। মে মাসের মাঝামাঝি সময় থেকে এই আম পাকতে শুরু করে এবং জুনের শুরু পর্যন্ত পাওয়া যায়। পরিপক্ব অবস্থায় গোপালভোগ আম হয় মিষ্টি, রসে ভরপুর এবং মুখে দিলে যেন গলে যায়। মাঝারি আকৃতির এই আম আঁশহীন হওয়ায় মুড়ি বা চিড়ার সঙ্গে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট।
কখন পাওয়া যায় গোপালভোগ আম?
গোপালভোগ হলো একটি আগাম জাতের আম। সাধারণত মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই আম বাজারে আসে। তবে আবহাওয়ার ওপর নির্ভর করে এই সময় সামান্য পরিবর্তন হতে পারে।
গোপালভোগ আমের স্বাদ কেমন?
গোপালভোগ আমের রঙ ভেতরে অনেকটাই লালচে, এবং স্বাদে থাকে দারুণ মিষ্টতার ছোঁয়া। আঁশ প্রায় নেই বললেই চলে, তাই রসালতা অনুভব করা যায় প্রতিটি কামড়ে। যেভাবেই খান না কেন – কাটা, চেপে, মুড়ির সাথে অথবা ফ্রিজে ঠান্ডা করে – স্বাদে মন ভরে যাবে।
কোথায় পাওয়া যাবে গোপালভোগ আম?
সুমিষ্ট ও নিরাপদ গোপালভোগ আম এখন পাবেন আরফি শপে!
আমরা রাজশাহীর নিজস্ব বাগান থেকে সরাসরি আম সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেই – কোনো কার্বাইড বা ক্ষতিকর রাসায়নিক ছাড়া, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে পাকা আম।
আমরা প্রতিটি অর্ডারের জন্য বাছাই করে বড় সাইজের আম পাঠাই। প্রতি কেজিতে থাকবে ৫-৭টি আম।
রাজশাহীর আসল গোপালভোগ, এখন আপনার ঘরে!
রাজশাহী যেহেতু বাংলাদেশের আমের রাজধানী, তাই এখানকার গোপালভোগ আমের স্বাদই আলাদা। আমরা স্থানীয় হওয়ায় সরাসরি বাগান থেকে সংগ্রহ করে অরিজিনাল রাজশাহীর গোপালভোগ আম ঘরে বসেই পৌঁছে দেই।
☎️ বিস্তারিত জানতে আমাদের পেজে মেসেজ করুন অথবা ফোন করুনঃ m.me/aarphishop
📳 09697430832
Whatsapp 💬
+8801707569234
| পরিমান |
১০ কেজি ,২০ কেজি |
|---|
Only logged in customers who have purchased this product may leave a review.

Reviews
There are no reviews yet.